ইউক্রেন সোমবার তাদের বাহিনীকে ফাইটার জেট সরবরাহ করার জন্য মিত্রদের ওপর তাদের চাপ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটার এই মুহূর্তে ইউক্রেনে সরবরাহ করা উপযুক্ত হবে না- যুক্তরাষ্ট্রের সর্বসাম্প্রতিক এমন মূল্যায়ন সত্ত্বেও ইউক্রেন এই চাপ অব্যাহত রেখেছে।